আদালত

১৮ বছর আগের মামলার কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

গিয়াস উদ্দিন আল মামুনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গিয়াস উদ্দিন আল মামুনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, ১৮ বছর আগের মামলার কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৮ বছর আগে অস্ত্র আইনে করা এক মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।

বিচারিক আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় দেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও আইনজীবী সাব্বির হামজা চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

মামুনের আইনজীবী বলেন, গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে পাঁচটি মামলায় তার দণ্ড হয়। গত ৬ আগস্ট তিনি মুক্তি পেয়েছেন।

২০০৭ সালের ২৬ মার্চ ক্যান্টনমেন্ট থানায় করা মামলা মামলায় ২০০৭ সালের ৩ জুলাই রায় দেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২। রায়ে মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। সেই সাজার রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন গিয়াস উদ্দিন আল মামুন।

বিষয়:গিয়াস উদ্দিন আল মামুন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…