অপরাধ

দুর্গম পাহাড়ে ১০ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলির সন্ধান করছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দখলবাজী ও গুপ্ত হত্যা বন্ধ করতে সন্ত্রাসীদের আস্তানায় উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব- ১৫।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অভিযানে সন্ত্রাসীদের ৫টি আস্তানার টং ঘর গুড়িয়ে দিয়েছেন র‍্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী।

দুর্গম পাহাড়ে উদ্ধার অভিযান চলাকালে সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার র‍্যাবের ১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন।

লে. কর্নেল কামরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মহেশখালীর গহীন পাহাড়ে আস্তানা গড়ে তুলে ডাকাতি খুন সহ বিভিন্ন অপরাধ কর্ম করে আসছে। গতকাল বুধবার মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। মহেশখালীর গহীন পাহাড়ে র‍্যাবের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

বিষয়:গুলি উদ্ধার র‌্যাব -১৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…