জনপদ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার এক আসামি, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার এক আসামি, পুলিশ সদস্যরা তার পাশে দাঁড়িয়ে, গাড়ি ও অস্ত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তার আসামির নাম মো.বাবুল ওরফে গুটি বাবুল (৩১)। সে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর ওয়াজ উদ্দিন হাজী বাড়ির মৃত নুর আলমের ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব। অভিযানে অস্ত্রধারী বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চারটি দেশীয় ওয়ান সুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ,হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়:গুলি উদ্ধার নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…