সংগঠনের ১০ জন আইনজীবীকে দেয়া অব্যাহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
যে ১০ আইনজীবীর অব্যহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন: মো: আশেক-ই-রসুল, মির্জা আল মাহমুদ, শরিফ-ইউ-আহম্মেদ, কাজী মো: জয়নাল আবেদীন, মু: কাইয়ুম, ব্যারিস্টার সানজিদ, মোরশেদা খাতুন শিল্পী (ঢাকা বার ইউনিট), রাশেদুল হাসান সুমন (ঢাকা বার ইউনিট), গোলাম মরতুজা (যশোর বার ইউনিট), মো: আকরামুল ইসলাম, (চাঁপাই বার ইউনিট)।
আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরম কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো: জিয়াউর রহমানের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হতে (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) আইনজীবী বৃন্দকে বহিস্কার ও অব্যাহতি প্রদান করা হয়েছিল। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রিয় কমিটি (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) আইনজীবী বৃন্দের অব্যহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিষ্টার কায়সার কামাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। অতএব, অব্যাহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহার করা হলো।








