চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

হামলাকারীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১০, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি হাই স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নয়জন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছে। হামলার পরপরই আত্মহত্যা করেছেন বন্দুকধারী, যিনি নিজেও ওই স্কুলের এক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিশেষ বাহিনী পাঠায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। পরে স্কুলটি খালি করা হয় এবং বেঁচে যাওয়া ছাত্র ও শিক্ষক-কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

গ্রাজ শহরের মেয়র এলকে কাহর একে “ভয়াবহ ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার শিকার ব্যক্তিরা ছাত্র ও কর্মী উভয়ই ছিলেন। বন্দুকধারীর মৃতদেহ স্কুলের শৌচাগারে পাওয়া গেছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। পুলিশের মুখপাত্র সাবরি ইয়র্গুন জানান, আমরা স্থানীয় সময় সকাল ১০টায় ফোন কল পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে গুলির চিহ্ন পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

ঘটনার পর গ্রাজ পুলিশ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানায়, স্কুল পুরোপুরি খালি করা হয়েছে। আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এলাকা নিরাপদ। হামলার শিকারদের মধ্যে নয়জন ছাত্র এবং একজন অনুষদ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পাউলা পিনহো এক বিবৃতিতে বলেন, আমরা নিহতদের পরিবার, সহপাঠী এবং সমগ্র গ্রাজ শহরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ধরনের মর্মান্তিক ঘটনার পর আমরা শোকাহত অস্ট্রিয়ার পাশে আছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআত্মহত্যাবন্দুক হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT