আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ১০

নিরাপত্তা ঝুঁকি থাকা পাহাড়ি এলাকায় মানুষজন চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি এলাকায় মানুষজন ঝুঁকিপূর্ণ পরিবেশে চলাফেরা করছে, যেখানে টিনের চালা ও পাথর রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চল খোস্ত প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর ভয়াবহ বোমা হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছে। এ ছাড়া পৃথক আরেকটি হামলায় বেশ কয়েকজন আহত হয়।

আফগানিস্তানের দাবি, পাকিস্তানি সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে।

মঙ্গলবার ২৮ নভেম্বর তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়।

তিনি এক্স পোস্টে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা করে পাকিস্তান সেনাবাহিনী। এতে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে ৫ জন ছেলে এবং ৪ জন মেয়ে শিশু রয়েছে। পাশাপাশি এক নারীও নিহত হয়েছেন।

মুজাহিদ আরও দাবি করেন, এই হামলার পাশাপাশি পাকিস্তান সামরিক বাহিনী আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় কমপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বিষয়:বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…