আন্তর্জাতিক

সিঙ্গাপুরে অবৈধ সম্পদ অভিযানে ৮ হাজার কোটি টাকা-সম্পদসহ গ্রেপ্তার ১০ বিদেশি

সিঙ্গাপুরে অবৈধ সম্পদ অভিযানে ৮ হাজার কোটি টাকা-সম্পদসহ গ্রেপ্তার ১০ বিদেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ সম্পদ উদ্ধার ও গ্রেপ্তারি অভিযানের জন্য ব্যাংকের নোটের bundles দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুর পুলিশ মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলারের ( প্রায় ৮ হাজার ১০২ কোটি টাকা) সম্পদ জব্দ করার পাশাপাশি ১০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। জব্দকৃত সম্পদের মধ্যে নগদ অর্থ ও বিলাসবহুল গাড়িও ছিল।

সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার শহর-রাজ্য জুড়ে একযোগে অভিযান চালিয়েছে।

এসময় সেন্টোসা কোভ, ট্যাংলিন, অর্চার্ড, হল্যান্ড এবং রিভার ভ্যালি এলাকা থেকে ১০ বিদেশি নাগরিককে আটক করা হয়। পুলিশের বিভিন্ন বিভাগের চারশ’র বেশি কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।

বিলাসবহুল গাড়ির সারি, সিঙ্গাপুরে অবৈধ সম্পদ অভিযানে গ্রেপ্তারি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ জানিয়েছে, এই সময় জব্দ হওয়া ৯৪টি সম্পত্তি এবং ৫০টি গাড়ির মালিকানাও বাতিল করা হয়েছে যার মোট মূল্য কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার হবে।বিভিন্ন ধরনের গহনা, ঘড়ি ও পণ্য সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাছাড়াও নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ কিছু নথি জব্দ করা হয়েছে।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তারা চীনা, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতুর নাগরিক।

বিষয়:বিদেশি সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…