অপরাধ

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী আটক

নারীসহ স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গায় আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ৩টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩৫৪ গ্রাম। যার বাজার মুল্য প্রায় ৫৮ লাখ ৫৯ হাজার টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনার কামারপাড়া গ্রাম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক আসমা খাতুন (২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, অবৈধ ভাবে ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা কামারপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় এক নারী সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন। ওই নারীকে বিজিবি আটক করে তল্লাশির এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বিষয়:চুয়াডাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…