জনপদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ধোঁয়া ও অগ্নিনির্বাপণ কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ধোঁয়া উঠছে, অগ্নিনির্বাপণ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ১টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক।

এসময় মাইক্রোবাসটিতে আগুন ধরে গেলে পালিয়ে যায় চালক। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়:রাজশাহী
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…