জনপদ

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় একজন নিহত, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত ১ জন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় যমুনা সেতু থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তি একই উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান এলাকার মৃত খবির মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর মিয়া প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে কাজ শেষ করে সন্ধায় বাড়ি ফিরে আসেন। তারই ধারাবাহিকতায় আজ সন্ধায় বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ২নং সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন প্রামানিক।

বিষয়:ট্রাকের ধাক্কায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…