ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ছবি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ৮ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে ঘুরতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকামুখী লেনে মোটরসাইকেলসহ এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত সিয়াম মাদারিপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে বলে জানা গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






