ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে নির্মাণকাজ চলছিল। হামলায় দু’জনের হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র।
এ ছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বিস্ফোরকের ধাতব টুকরার গুরুতর আঘাত রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইরান আজ ইসরায়েলসহ উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।







