রাজনীতি

গাইবান্ধায় আ.লীগের প্রার্থী আফরোজা, ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদ

গাইবান্ধায় আ.লীগের প্রার্থী আফরোজা, ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদ

গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপনির্বাচনে আফরোজা বারী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে ফরহাদ হোসেন সংগ্রামকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনেআফরুজা বারী’কে এবং বাংলাদেশ জাতীয় সংসদ ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম’কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা-১ আসন শূন্য হয়। এ কারণে মার্চের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।

৫ জানুয়ারি এই দুই সংসদীয় আসনের উপনির্বাচনে ১৩ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।

বিষয়:উপনির্বাচন নাসিরনগর সুন্দরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…