অপরাধ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

অন্ধকারে পড়ে থাকা হাতের ছবি, দুর্ঘটনার চিহ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে পড়ে থাকা হাতের ছবি, দুর্ঘটনার চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর খিলক্ষেতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ ১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

নিহতের নাম আলী আসাদ (৪৮)। বর্তমানে তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:খিলক্ষেত থানা নিহত ১ মোটরসাইকেল দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…