চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১ কোটি চারা রোপণ, লক্ষ্য বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন উপলক্ষে আসামে এক কোটি চারা রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করেছে রাজ্যবাসী। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘অমৃত বৃক্ষ জন আন্দোলন’।

রোববার ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, রাজধানী দিসপুর থেকে প্রত্যন্ত ভৈরবকুণ্ড পর্যন্ত রাজ্যজুড়ে লোকেরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স (টুইটার) এর এক পোস্টে বলেন, ‘শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উদযাপনের জন্য নাগরিক নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে আসাম ইতিহাস সৃষ্টি করেছে। আজ এক কোটি চারা রোপণ করার জন্য ‘অমৃত বৃক্ষ জন আন্দোলনে’ যোগ দিয়েছি। একটি বৃক্ষ অর্থনীতি, একটি পরিচ্ছন্ন পরিবেশ এবং সবুজ গ্রহের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের মোদিজি।’

প্রতিবেদনে বলা হয়, আসামজুড়ে নারী এবং অন্যান্য গোষ্ঠীগুলোর প্রায় ৪০ লাখ সদস্য এই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং প্রত্যেকে দুটি করে চারা রোপণ করেছিলেন, যারা মোট ৮০ লাখ চারা রোপণ করে। বাকি ২০ লাখ চারা বিভিন্ন স্তরের সাধারণ মানুষ রোপণ করেছে। যাদের মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, চা বাগানের কর্মী, সরকারী কর্মচারী, পুলিশ, বন ব্যাটালিয়ন এবং রাজ্যের সাধারণ জনগণের সদস্যরা রোপণ করেছিলেন।

‘অমৃত বৃক্ষ জন আন্দোলন’ এর লক্ষ্য উত্তর-পূর্ব রাজ্যে একটি বৃক্ষ-ভিত্তিক অর্থনীতির সূচনা করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT