উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি দিয়েছিলেন মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক বাংলাদেশি। সেই স্বপ্নের দেশের সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
গত শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টার পর সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলে মুমূর্ষ অবস্থায় তাকে দ্রুত স্থানীয় আলমেদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
প্রবাসী কামরানের মৃত্যুতে আলমেদাসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাংলাদেশী কমিউনিটির লোকজন পুলিশের সাথে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে যোগাযোগ করছে।
মো. শামসুল ইসলাম কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলা দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব আলীর ৩য় ছেলে।
পারিবাকি সূত্রে জানা গেছে, চলতি বছর দেশে এসে বিয়ে করেন তিনি। মাত্র ৩ মাস পেরোতেই পরিবার ও উন্নত জীবনের সন্ধানে তিনি আবারও পাড়ি জমান পর্তুগালে।








