চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরে যক্ষ্মায় সোয়া মিলিয়ন মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার বার্ষিক টিবি রিপোর্টে জানিয়েছে, ২০২৪ সালে যক্ষ্মায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১ কোটি ২৩ মিলিয়নে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানায়।

২০২৪ সালে ৮ কোটি ৩ মিলিয়ন মানুষ নতুনভাবে আক্রান্ত হওয়ার পর যক্ষ্মা চিকিৎসা দেয়া হয়েছিল। যেখানে চিকিৎসায় সাফল্যের হার ৬৮ শতাংশ থেকে ৭১ শতাংশে উন্নীত হয় বলে জানায় ডব্লিউএইচও।

তবে, স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, সাহায্যের ঘাটতির কারণে এই রোগ মোকাবেলায় সাম্প্রতিক অগ্রগতি হুমকির মুখে পড়েছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন পর্যাপ্ত সহায়তা না পেলে এই সাফল্য ধরে রাখা সম্ভব হবে না।

গত বছর প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার বরাদ্দ ছিল যা ২০২৭ সালের মধ্যে ২২ বিলিয়ন ডলার বার্ষিক লক্ষ্যমাত্রা থেকে অনেক কম।

ডব্লিউএইচও প্রধান বলেন, বছরের পর বছর ধরে বিপর্যয়ের পরে বিশ্বব্যাপী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়া, পরীক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা এবং গবেষণায় অগ্রগতি একটি বড় অর্জন তবে এটিই চূড়ান্ত বিজয় নয়।

Reneta

এদিকে, ২০২৪ সালে যক্ষ্মায় মৃত্যু ২০১৫ সালে রেকর্ডকৃতদের তুলনায় ২৯ শতাংশ কম ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৭৫ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ হ্রাস করার আশা করছে।

তবে, সহায়তা না পেলে সামনের বছরগুলোতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, হুঁশিয়ারি দিয়েছেন ডব্লুএইচওর যক্ষ্মা, এইচআইভি এবং সম্পর্কিত সংক্রমণ বিভাগের পরিচালক তেরেজা কাসায়েভা।

কাসায়েভা সতর্ক করে বলেন, আন্তর্জাতিক দাতাদের তহবিল দীর্ঘমেয়াদী হ্রাসের ফলে ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে ২ মিলিয়ন অতিরিক্ত মৃত্যু এবং ১০ মিলিয়ন মানুষ টিবিতে অসুস্থ হয়ে পড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের বৈদেশিক সাহায্য কমানোর সিদ্ধান্ত, বিশেষ করে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে, বিশ্বব্যাপী যক্ষ্মা চিকিৎসা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থাযক্ষ্মাযক্ষ্মায় ১.২৩ মিলিয়ন মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

পরবর্তী

‘ভুলটা ছিল আমাদের’, হারের পর বাংলাদেশ অধিনায়ক

পরবর্তী
রেজাউল করিম বাবু

‘ভুলটা ছিল আমাদের’, হারের পর বাংলাদেশ অধিনায়ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT