আন্তর্জাতিক

৯/১১ বার্ষিকীর আগে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের নতুন হুমকির সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির অফিসের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির অফিসের লোগো, যেখানে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার বার্ষিকীর আগে সন্ত্রাসের নতুন হুমকির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শুক্রবার এ সতর্কতা জারি করে।

দ্য ন্যাশনাল টেরোরিজম এডভায়জরি সিস্টেম বুলেটিনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ এবং বিদেশী উভয় সন্ত্রাসীর দ্বারা উচ্চতর হুমকির মুখোমুখি। এতে আরও বলা হয়, সহিংস কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং প্রভাবিত করতে অনলাইন ফোরামসমূহের ব্যবহার বেড়ে গেছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, সরকারবিরোধী এবং জাতিগতভাবে অনুপ্রাণিত চরমপন্থীদের কাছ থেকে দেশ ক্রমবর্ধমান এবং তীব্র হুমকির মুখোমুখি। ডিএইচএস বলছে, এসব সহিংস চরমপন্থী কোভিড -১৯ এর বিধিনিষেধে শিথিলতার সুযোগ নিতে পারে।

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের বিমান হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা ডিএইচএস গঠন করা হয়। এটি নিয়মিতই সন্ত্রাসী হুমকির বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।

বিষয়:নাইন ইলেভেন সন্ত্রাসী হামলা সন্ত্রাসী হামলার হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…