চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ গোলের রোমাঞ্চের ম্যাচে হাসি গার্দিওলার ম্যানসিটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির ফুটবলাররা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি যখন হোঁচট খেয়েছে ক্লাব ব্রুগের বিপক্ষে। তখন একই গ্রুপ ‘এ’র আরেক ম্যাচে মিলেছে গোলবন্যার দেখা। ম্যানচেস্টার সিটি ও আরবি লেইপজিগের লড়াইয়ে হয়েছে ৯ গোল।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লেইপজিগের বিপক্ষে নেমেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম লেগের লড়াইয়ে মাঠ ছেড়েছে ৬-৩ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট জমিয়ে।

ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটে জ্যাক গ্রিলিশের বাড়ানো বলে নাথান একের গোলে লিড নেয় ম্যানসিটি। ২৮ মিনিটে অতিথিদের নরর্ডি মুকিয়েলে নিজেদের জালেই বল জড়িয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধের শেষদিকে, ম্যাচের ৪২ মিনিটে নরর্ডির বাড়ানো বলে ক্রিস্টোফার এনকুনকু এক গোল ফিরিয়ে দিলে ব্যবধান কমিয়ে বিরতির পথে হাঁটে লেইপজিগ।

ইতিহাদে বিরতির আগেই অবশ্য আরেকটি গোল পেয়ে যায় সিটিজেনরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টিতে গোল করেন রিয়াদ মাহরেজ।

মধ্যবিরতির পর ফিরে, ম্যাচের ৫১ মিনিটে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় লেইপজিগ। ড্যানিয়েল ওলমোর থেকে বল পেয়ে এনকুনকু যখন নিজের দ্বিতীয় গোলটি করেন, দলেরও দ্বিতীয় গোল ছিল সেটি।

পাঁচ মিনিট পরই ফের ব্যবধান বাড়ায় ম্যানসিটি। রুবেন ডিয়াজের ভাসানো বল জালে ঠেলে ৪-২ করেন গ্রিলিশ।

ম্যাচের ৭৩ মিনিটে আবার নাটক জমার আভাস। ইউসুফ পৌলসেনের বানিয়ে দেয়া বলে হ্যাটট্রিক পূর্ণ করেন এনকুনকু। লেইপজিগের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক, সিটির পয়েন্ট কাড়ার আভাস।

সেই প্রত্যাশা আর আলোর মুখ দেখেনি। ৭৯ মিনিটে অতিথিদের অ্যাঞ্জেলিনো দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন। দশজনের দলের বিপক্ষে ৮৫ মিনিটে স্কোরলাইন ৫-০ করে দেন গ্যাব্রিয়েল জেসাস। পেপ গার্দিওলার মুখে হাসি ফোটে বড় জয়ে।

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১ম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈশানের বাবা যশ, জানালেন নুসরাত

পরবর্তী

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

পরবর্তী
বাইডেনের ভাষণ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-লিভারপুলের তিন পয়েন্ট, আটকে গেছে অ্যাটলেটিকো

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT