চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯ দিনের মাথায় শুটিংয়ে ফিরে ‘নার্ভাস’ নাবিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২০
বিনোদন
A A

ঠিক ৯৯ দিনের মাথায় শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী নাবিলা ইসলাম। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি কাজে ফিরেছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নাবিলা বলেন, করোনায় লকডাউনের কারণে ৯৮ দিন ঘরবন্দি ছিলাম। ৯৯ দিনের মাথায় শুটিংয়ে ফিরে খুব নার্ভাস ছিলাম। এর আগে একেবারে ঘর থেকে বের হইনি। রাস্তায় মানুষ, গাড়ি দেখে এবং শুটিংয়ে ক্যামেরার সামনে এসে সত্যি একটু নার্ভাস লাগছিল। বুঝলাম সবকিছু কাটিয়ে উঠতে আমার আরও সময় লাগবে।

নাটকে নিয়মিত নাবিলাকে বিজ্ঞাপনে দেখা  যায় কম। এর আগে শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় আরও তিনটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ অভিনেত্রী। নতুন করে এবার মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করলেন নাবিলা। টিভিসি’র শুটিং হয় বড় আয়োজনে। শুটিংয়ে মানুষ গিজগিজ করে।

তবে করোনার মধ্যে শুটিং প্রসঙ্গে নাবিলা বলেন, শুটিংয়ে মাস্ক, হ্যান্ড গ্লাভস বাধ্যতামূলক ছিল। অনেকে পিপিই পরে কাজ করেছেন। আমিও নিরাপদে শুটিং করেছি। এবারই প্রথম মুঠোফোন সেবাদানকারী কোম্পানির সঙ্গে কাজ করলাম। গল্পের ধারণা দিতে চাইনা। তাহলে মজাটাই চলে যাবে। শিগগির বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

জুনের শুরু থেকে অনেক শিল্পী নাটকের শুটিং শুরু করলেও নাবিলা কোনো নাটকে কাজ করেননি। জানালেন, তার ইচ্ছে আছে শিগগির কাজের মাধ্যমে তিনি নিয়মিত আবার শুটিং শুরু করবেন। নাবিলা বললেন, একটি সিরিয়ালসহ কয়েকটি এক ঘণ্টার নাটকের শিডিউল দিয়েছি। ওই কাজগুলো করবো। করোনার মধ্যে শুটিংয়ে বেশি ব্যস্ত থাকার ইচ্ছে নেই। যা করবো বুঝেশুনে।

লকডাউনে ঘরবন্দী থেকে নাবিলা জানান তার উপলব্ধির কথা। বলেন, যেকোনো রোগ এলে সাথে সাথে চলে যায় না। করোনা যেহেতু সবখানেই ছড়িয়ে পড়েছে এবং এর কোনো প্রতিষেধক নেই, এটা নিয়েই আমাদের সুরক্ষা মেনে চলতে হবে। এটাই ‘নিউ নরমাল লাইফ’।

Reneta

নাবিলা আরও বলেন, আমাদের এতো ব্যস্ততা থমকে গেল শুধুমাত্র এক অদৃশ্য ভাইরাসের কারণে। ক্ষমতা, অর্থবিত্ত সবকিছুই আজ জীবনের কাছে তুচ্ছ। আগে যেকোনো কিছুতেই আমরা প্রেসার নিতাম।

দেশে প্রতিদিন এতো এতো ক্রাইম হতো করোনায় তা অনেকাংশে কমে গেছে, পরিবেশ দূষণ কমে গেছে। করোনা আমাদের বুঝালো জীবনে প্রতি মুহূর্ত এনজয় করা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনানাটকনাবিলাবিজ্ঞাপনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার চীনের পণ্য বর্জনের ডাক দিলেন কঙ্গনা

পরবর্তী

জীবিকার অনিশ্চয়তা তাড়া করছে প্রতিদিন

পরবর্তী
জীবিকা

জীবিকার অনিশ্চয়তা তাড়া করছে প্রতিদিন

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ডিজিটাল শো ‘আইস্টোরিস’

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT