ক্রিকেট

৯৬ রানেই অলআউট সিলেট

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএলের তৃতীয় ম্যাচে নাহিদুল-মুস্তাফিজদের কুমিল্লার সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি মোসাদ্দেক হোসেনের সিলেট। প্রথম ইনিংস শেষে কুমিল্লাকে মাত্র ৯৭ রানের লক্ষ্য দিতে পেরেছে সিলেট।

শনিবার দুপুরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা সিলেট সানরাইজার্স অলআউট হয়েছে মাত্র ৯৬ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই দাপুটে বোলিং করেন কুমিল্লার বোলাররা। ব্যক্তিগত ৩ রানে এনামুল হক বিজয়ের উইকেটটি তুলে নিয়ে প্রথম আঘাত হানেন ডানহাতি স্পিনার নাহিদুল হক।

সর্বোচ্চ ২০ রান করা সাউথ আফ্রিকান কলিন ইনগ্রামকে সাজঘরে ফেরান তরুন পেসার শহিদুল ইসলাম। এরপর চলতে থাকে আসা যাওয়ার মিছিল।

মমিনুলের বলে ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে আউট হল রবি বোপারা। মাত্র ৩ রানে তানভীর ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

মুক্তার আলীকে বোল্ড করে এবারের বিপিএলে নিজের প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।

তাসকিনকে করিম জান্নাতের ক্যাচে পরিনত করে ইনিংসের ইতি টানেন শহিদুল ইসলাম।

কুমিল্লার হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন নাহিদুল, মুস্তাফিজ ও শহিদুল। মমিনুল হক, তানভীর ও করিম পেয়েছেন ১টি করে উইকেট।

বিষয়:কুমিল্লা নাহিদুল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মোসাদ্দেক শহিদুল সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…