চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯২ বছরে রামাধিনের চিরবিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ী দলের নায়ক সনি রামাধিন মারা গেছেন। সাবেক স্পিনার ৯২ বছর বয়সে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাত্র ২১ বছর বয়সে প্রথম ইস্ট ইন্ডিয়ান হিসেবে ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পান রামাধিন। প্রতিভাবান স্পিনার মাত্র ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই ডাক পেয়েছিলেন ইংল্যান্ড সফরের দলে।

সেই সফরেই ম্যাজিক দেখিয়েছিলেন রামাধিন। হয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে দেশের প্রথম সিরিজ জয়ের অন্যতম নায়ক। পুরো সিরিজে ইংল্যান্ড ব্যাটারদের ঘুরিয়েছেন নিজের ঘূর্ণিতে। তিনি এবং আলফ ভ্যালেন্টাইন মিলে নিয়েছিলেন ৫৯ উইকেট। তাদের যৌথ অবদানে ওয়েস্ট-ইন্ডিজ সিরিজ জিতেছিল ৩-১এ।

১৯৬১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন রামাধিন। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে মোট ৪৩ টেস্ট ম্যাচ খেলেছেন। ২৮.৯৮ গড়ে সাদা জার্সিতে ডানহাতি স্পিনারের উইকেট ১৫৮টি।

১৯৬৪ সালে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে যোগ দেন রামাধিন। পর ইংল্যান্ডের বিভিন্ন লিগে খেলেছেন। জীবনের শেষ সময়টুকু ল্যাঙ্কাশায়ারেই কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজভ্যালেন্টাইনল্যাঙ্কাশায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT