ক্রিকেট

৯১ রানে থামলেন মুশফিক

বাংলাদেশি ক্রিকেটার মুশফিক ব্যাটিং করছেন, ৯১ রানে থামলেন মুশফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার মুশফিক ব্যাটিং করছেন, ৯১ রানে থামলেন মুশফিক, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সেঞ্চুরির আশা জাগিয়ে ৯১ রানে থেমে গেল মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসটি। পাকিস্তান পেসার ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন মি. ডিপেন্ডেবল।

রিভিউ নিয়েও কাজ হয়নি। সেঞ্চুরির সুযোগ হারিয়ে মুশিকে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

আগেরদিন ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। চট্টগ্রামের টেস্টের দ্বিতীয় দিন উইকেটে কাটান সোয়া এক ঘণ্টা। যোগ করেন ৯ রান।

মুশফিক ছাড়াও এদিন সাজঘরে ফিরে গেছেন সেঞ্চুরিয়ান লিটন দাস ও অভিষিক্ত ইয়াসির আলি। দুজনই হাসান আলীর বলে আউট হন।

প্রথমদিনে সেঞ্চুরি করা লিটন দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন আর কেবল ১ রান যোগ করে। ১১৪ রানে থামে তার প্রথম টেস্ট শতকের ইনিংসটি।

অন্যদিকে, অভিষেক টেস্টে নেমে ৪ রান করে বোল্ড হন ইয়াসির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৮৯ রান সংগ্রহ বাংলাদেশের।

বিষয়:চট্টগ্রাম টেস্ট বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুমিনুল হক মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…