বাংলাদেশ

৯০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

৯০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

প্রথমবারের মতো ৯০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচিত শিক্ষকদের নিয়ে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যলয় থেকে জঙ্গিদমনের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আইন শৃংঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয় গিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, গ্রন্থাগার, ও মসজিদে ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর আচরণ যদি সন্দেহমূলক হয় তাহলে তার দিকে নজর রাখতে হবে এবং ওই শিক্ষার্থীর সমস্ত তথ্য পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।

আলোচনা সভায় বেসকারির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আইনশৃংঙ্খলা বাহিনীদের কাছে বলেন, জঙ্গিরা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তাই তাদের সঙ্গে যেন এরকম সভা করা হয়।

সভায় উপস্থি ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আবদুল মান্নান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও শিক্ষাবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়:জঙ্গি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…