অর্থনীতি

৮ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলারে বিক্রি হচ্ছে টাইম ওয়ার্নার গ্রুপ

৮ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলারে বিক্রি হচ্ছে টাইম ওয়ার্নার গ্রুপ

বিখ্যাত বিনোদন গ্রুপ টাইম ওয়ার্নারকে প্রায় ৮ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলারে কিনে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি দাঁড়ায় ৬ লাখ ৭৯ হাজার ৪শ’ কোটি টাকা। শনিবার দুই কোম্পানির মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে দু’পক্ষ।

স্থানীয় সাংবাদিকরা জানান, আনুষ্ঠানিক সই হয়ে গেলে এটিই হবে এ বছর বিশ্বের সবচেয়ে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তি। এর মধ্য দিয়েই এটিঅ্যান্ডটি’র উচ্চগতির নেটওয়ার্কের জন্য ভালো মিডিয়া কন্টেন্ট জোগাড় এবং আরও বেশি অনলাইন দর্শককে আকৃষ্ট করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে মনে করেন তারা।

চুক্তিটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পেলে টেলিকম প্রতিষ্ঠানটি সিএনএন ও এইচবিও টিভি চ্যানেল এবং ওয়ার্নার ব্রাদার্স ফিল্ম স্টুডিওসহ অন্যান্য সুপরিচিত মিডিয়া অ্যাসেটের নিয়ন্ত্রণ হাতে পেয়ে যাবে।

এটিঅ্যান্ডটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা র্যা ন্ডল স্টিফেনসন জানিয়েছেন, দুই প্রতিষ্ঠান এক হওয়ার এই প্রক্রিয়ায় কোনো রেগুলেটরি বাধা নেই। তবে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে বিভিন্ন পক্ষের ছাড় দেয়ার মাধ্যমে তার সমাধান করা হবে।

প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হলো গ্রাহকদের অনন্য সেবা, সুযোগ, মান ও অনুভূতি দেয়া, যা গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আরও বলা হয়, নতুন কোম্পানিটি ‘গণমাধ্যম ও যোগাযোগ শিল্পের এক হওয়ার মতো উদ্ভাবনের নতুন জোয়ারের সূচনা করবে’।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় গেলে এই চুক্তি সই হওয়া অবশ্যই ঠেকাবেন।

বিষয়:ইন্টারনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…