অর্থনীতি

৮ আগস্ট ব্যাংক বন্ধ, বাড়ল লেন‌দে‌নের সময়

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরের আধুনিক ভবন ও বাংলাদেশ ব্যাংকের লোগো সহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়া‌নো হয়েছে। এি সময় ব্যাংকিং লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলমান বিধিনিষেধের মধ্যে রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

‌তি‌নি জানান, সরকার কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বা‌ড়ি‌য়ে‌ছে। এ কারণে আগামী রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। এ সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সা‌ড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে।

বিষয়:করোনাভাইরাস বাংলাদেশ ব্যাংক ব্যাংক লেনদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…