চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ লাখ টাকা দিতে না পারাই কাল হয় নয়নের

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৪৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

নাম ও চেহারায় মিল থাকায় ভুল আসামি হয়ে ২৭ দিন কারাগারে থাকার পর বুধবার সন্ধ্যা ৬টায় জামিনে মুক্ত হলেন টাঙ্গাইলের তরুণ নয়ন। নয়নের অভিযোগ, থানা হাজতে তার কাছে দাবি করা ৭ লাখ টাকা না দেয়াতেই এমন পরিণতি তার।

এর আগে দুপুরে নয়নের আইনজীবীরা জামিন আবেদন করলে সখিপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

গত ২১ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইলের চাপড়াবিল এলাকা থেকে নিখোঁজ হন সখিপুরের এক ছাত্রী। চারদিন পর উদ্ধার হওয়া ওই ছাত্রী জানায়, নয়ন নামের একজন তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের ডিসি লেক এলাকায় তাকে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে পরিবার।

একই দিন থানায় অভিযোগে করে পরিবার জানায়, অপহরণের ঘটনায় নয়ন নামের একজন জড়িত। নামের সূত্র ধরে গ্রেপ্তার হন একই গ্রামের শাজাহান মিয়ার ছেলে বাবুল হোসেন নয়ন। ওই ছাত্রীও পুলিশের সামনে জোরালোভাবে শনাক্ত করে নয়নকে। তার নামে ধর্ষণ ও অপহরণের মামলাও করা হয়।

তবে অধিকতর তদন্তে দেখা যায় কারাগারে থাকা নয়ন নয়, ছাত্রী নিখোঁজের ঘটনায় জড়িত বাসাইল উপজেলার নূহু মিয়ার ছেলের নয়ন। অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় মূল আসামি নয়ন।

অন্যদিকে অপরাধী না হয়েও বিনাদোষে ২৭ দিন কারাভোগের পর আজ জামিন পাওয়ায় খুশি নয়নের পরিবার। দোষীদের বিচারও চেয়েছে তারা। 

Reneta

পুলিশের ভূমিকার সমালোচনা করে নয়নের আইনজীবী  মো. সেলিম আলদীন বলেন, এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নয়ন অভিযোগ করে বলেন, পুলিশকে বারবার নির্দোষ দাবি করলেও কোন লাভ হয়নি। আর থানা হাজতে মেয়ের চাচা মোতালেবের দাবিকৃত সাত লাখ না দেয়াতেই তাকে ২৭ দিন বিনাদোষে কারাভোগ করতে হয়েছে।

দায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও দ্রুত মুক্তি পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মিথ্যা মামলায় কারাগারে থাকায় নিরাপরাধ নয়ন অংশ নিতে পারেননি বিএ ফাইনাল পরীক্ষাতেও। বুধবার এ বিষেয় প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুল আসামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT