চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জুলাই থেকে দেশের বাজারে কম্পিউটার বিক্রিতে নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চলতি মাসের প্রথম থেকে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ৭ জুলাই থেকে কম্পিউটার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্যের লেবেল লাগাতে হবে।

এই নীতি বাস্তবায়নে বিসিএস’কে পূর্ণ সহযোগিতা দেবার আশ্বাস দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে রাজধানীর কাওরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কার্যালয়ে দপ্তরটির মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস কার্যকরী কমিটির সদস্য এবং কম্পিউটার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সর্বোচ্চ খুচরা মূল্যের নীতি কার্যকরের বিষয়ে বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন: ৭ জুলাই পর্যন্ত আমরা কম্পিউটার এবং এ সম্পর্কিত সকল প্রযুক্তি পণ্যে এমআরপি লেবেল যুক্ত করার সময় বেঁধে দিয়েছি। ওয়ারেন্টি পলিসি নিয়েও আমাদের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু বাস্তবায়নের পালা।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন: এই প্রথম কোন একটি সংগঠন নিজেদের উদ্যোগে আমাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছে। এজন্য আমরা বিসিএস কে সাধুবাদ জানাই।  এমআরপি নীতি এবং ওয়ারেন্টি পলিসি বাস্তবায়ন করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্ষমতা অনুযায়ী সকল ধরণের সহযোগিতা বিসিএস কে করা হবে। ভোক্তাদের অধিকার বাস্তবায়নে ইতিবাচক সব পদক্ষেপকেই স্বাগত জানায় জাতীয় এই অধিদপ্তরটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিসিএস যৌথভাবে ব্যবসায়ী এবং ভোক্তাদের অধিকার বাস্তবায়নে কাজ করবে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা আমাদের প্রতিপক্ষ নন।  আমরা চাই, ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে ভোক্তাদেরও স্বার্থ সংরক্ষিত হোক।  তথ্যপ্রযুক্তি বিষয়ে আমাদের কর্মকর্তাদের অনেক কিছু জানার রয়েছে। সঠিক সেবা প্রদান করার জন্য তথ্যপ্রযুক্তির পণ্যগুলো সম্পর্কে শেখারও রয়েছে। আমরা আশা করবো, তথ্যপ্রযুক্তির জ্ঞান এবং পণ্য সম্পর্কে আমাদের কর্মকর্তাদের সঠিক এবং সম্যক জ্ঞান দিতে প্রশিক্ষণ, কর্মশালা এবং বিশেষজ্ঞ মতামত দিয়ে বিসিএসও পাশে থাকবে।

কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ এবং কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত সব পণ্যে এমআরপি প্রদর্শন করা, নকল পণ্য বিক্রি বন্ধ করা এবং ওয়ারেন্টি পলিসি বাস্তবায়ন করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত নজরদারীর পাশাপাশি কম্পিউটার মার্কেটগুলোতে অভিযান চালাবেন বলে আশ্বস্ত করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্পিউটারকম্পিউটারের দামবাংলাদেশ কম্পিউটার সমিতিসর্বোচ্চ খুচরা মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT