চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৯ দিন পর বাড়ি ফিরলেন ‘নিখোঁজ’ ব্যবসায়ী অনিরুদ্ধ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৫:৪৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় বাসায় ফিরেছেন। এডিশনাল ডেপুটি কমিশনার মানস কুমার পোদ্দার তার ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনিরুদ্ধ রায়ের ভাগনে কল্লোল হাজরার কাছ থেকে তার বাসায় ফেরার বিষয়টি টেলিফোনে জানতে পেরেছে পুলিশ। ৭৯ দিন পর তিনি বাড়ি ফিরলেন।

মানস কুমার পোদ্দার জানিয়েছেন, মামলার নিয়মিত প্রক্রিয়া হিসেবে গতকাল গুলশান থানা থেকে অনিরুদ্ধ রায়ের বাসায় টেলিফোনে যোগাযোগ করা হয়। সে সময় পুলিশকে জানানো হয়, গত বৃহস্পতিবার অনিরুদ্ধ রায় নিজেই বাসায় ফিরেছেন। তবে অসুস্থ থাকায় তিনি সরাসরি পুলিশের সঙ্গে কথা বলতে পারেননি।

গত ২৭ আগস্ট রাজধানীর গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েকজন রাজধানীর গুলশান থেকে তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই গুলশান থানায় জিডি করেন অনিরুদ্ধ রায়ের ভাগ্নে কল্লোল হাজরা। জিডি নম্বর-১৭৭৩।

জিডিতে অভিযোগ করা হয়, ২৭ আগস্ট বিকেলে গুলশান ১ নম্বরের পাশে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে ডিবি পরিচয়ে অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়া হয়। এসময় তার গাড়িচালকও সঙ্গে ছিলেন। তবে গাড়িচালককে অপহরণকারীরা রেখে যায়। এরপর গাড়িচালক বিষয়টি বাসায় জানালে তারা গুলশান থানায় অবহিত করেন। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম অনিরুদ্ধ রায়কে উদ্ধারের চেষ্টা করছিলো।

অনিরুদ্ধ রায় নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর স্বজনেরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হস্তক্ষেপ কামনা করে চিঠি দেন। তাছাড়া বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রীস্টান ঐক্য পরিষদও তাঁর উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন।

গুলশানে বসবাস করা অনিরুদ্ধের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। অনিরুদ্ধ রায় সাতবার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিরুদ্ধ রায়অনিরুদ্ধ রায় অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT