চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাণ্ডব’-এর পর আবারও প্রেক্ষাগৃহে জয়ার নতুন ছবি

‘ডিয়ার মা’ দিয়ে মাতৃত্বের এক জটিল যাত্রায় জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
বিনোদন
A A
জয়া অভিনীত নতুন ছবির পোস্টার, দুই নারী চরিত্রের মুখাবয়ব দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার একেবারে বিপরীত এক চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আসছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’, যেখানে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সিনেমাটি আগামী ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। ‘ডিয়ার মা’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি বহুদিন পর বাংলা সিনেমায় ফিরলেন এই সিনেমার মাধ্যমে।

কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে ছবির পোস্টার উন্মোচনের মাধ্যমে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন জয়া আহসান, নির্মাতা অনিরুদ্ধসহ অন্যান্য শিল্পীরা। সন্তান, পরিবার ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই নির্মিত হয়েছে ছবিটির কাহিনি।

Banglabid

জয়া আহসান এখানে এক মায়ের জটিল মানসিকতা ও আবেগের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।

জয়া আহসান বলেন, “‘ডিয়ার মা’ মানে শুধু মাতৃত্ব নয়, মা-মেয়ের সম্পর্ক, টানাপোড়েন, দত্তক নেওয়ার মতো স্পর্শকাতর বিষয়ের মধ্য দিয়ে এক থ্রিলারের আবহ তৈরি করেছেন অনিরুদ্ধদা।”

‘ডিয়ার মা’ অনিরুদ্ধ-জয়া জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে অনিরুদ্ধের পরিচালনায় হিন্দি ছবি ‘কড়ক সিং’-এ অভিনয় করেছিলেন জয়া, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল জি ফাইভে।

Reneta

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’ থেকে শুরু করে ‘পিঙ্ক’ ও ‘লস্ট’-এর মতো বলিউড হিটও উপহার দিয়েছেন। বাংলা সিনেমায় তাঁর প্রত্যাবর্তন তাই নিঃসন্দেহে বড় এক ঘটনা।

এদিকে, জয়া আহসান এই সপ্তাহেই শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। কৌশিক গাঙ্গুলীর এই ছবিতে আগের ছবির শিল্পীরা থাকছেন আগের জায়গায়, সঙ্গে নতুন সংযোজন ইন্দ্রাশিস রায়।

জয়ার ব্যস্ততা প্রমাণ করে, দুই বাংলাতেই তিনি আজ সবচেয়ে আলোচিত ও ব্যতিক্রমী অভিনেত্রীদের একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিরুদ্ধ রায়জয়া আহসানডিয়ার মাতাণ্ডবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT