আন্তর্জাতিক

৭৩৭ ম্যাক্স দুর্ঘটনা: নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বোয়িং

বোয়িং-অর্থ সহায়তা-৭৩৭ ম্যাক্স

ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের শিক্ষা ও জীবনযাপনের ব্যয় হিসেবে এই সহায়তা দেয়া হচ্ছে।

২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ও চলতি বছরের মার্চে ইথিওপিয়ায় বোয়িং এর ৭৩৭ ম্যাক্স মডেলের দু’টি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে নিহত হয় মোট ৩৪৬ জন।

এ ঘটনায় বেশ কিছু মামলা হলেও বোয়িং ঘোষিত অর্থ সহায়তাটি সেসব মামলার আওতাধীন নয়। টানা কয়েক বছর ধরে এই ১০ কোটি ডলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হবে।

অবশ্য পরিবারগুলোর আইনজীবীরা অর্থ সহায়তার এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

বিষয়:বোয়িং বোয়িং ৭৩৭ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…