চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ: তোফায়েল আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মনোয়ার হোসেন মান্না: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ৭ মার্চ দিনটি ছিলো রোববার। সেদিন সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ ছিলো। বঙ্গবন্ধু ৩টা ১৫মিনিটে মঞ্চে উঠে বললেন-‘ভায়েরা আমার।’ আগে বলতাম এটি আমাদের দেশের শ্রেষ্ঠতম ভাষণ। এখন বলি এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।

সোমবার বিকাল সাড়ে ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘৭ই মার্চ উদযাপন কমিটি’ আয়োজনে ৭ মার্চের ভাষণ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতিতে ‘সর্বস্তরের জনগণের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ এ তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সামনে দুটো পথ খোলা ছিলো। একটা হলো- বিচ্ছিন্নবাদী হওয়া আর অন্যটা স্বাধীনতার ঘোষণা দেওয়া। কিন্তু বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে দুই কূলই বজায় রেখেছিলেন। ৭ মার্চের ভাষণ শুধু জাতিকে ঐক্যবদ্ধ করেনি, এটি জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুতও করে।

তিনি আরও বলেন, আজ মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংসের চেষ্টা করা হয়। বিএনপি যুদ্ধাপরাধীদের গাড়িতে মুক্তিযুদ্ধের পতাকা তুলে দিয়েছিলো। আর আমাদের উপর অত্যাচার করা হয়েছে। খালেদা জিয়া ৯১ তে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দেয়নি। আজ সেই ভাষণ সংবিধানের অংশ।

তিনি বলেন, বাঙ্গালি জাতি শেখ হাসিনার কাছে ঋণী। বঙ্গবন্ধু জাতির ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়েছেন আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির অধিকার রক্ষার জন্য কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে জাতীয় সংগীতের পর ফকির আলমগীর সম্মিলিত কণ্ঠে ‘একটি কণ্ঠে বেজে উঠেছিলো জাতির কণ্ঠস্বর’ গান পরিবেশন করেন। এছাড়া কবি রফিকুল ইসলাম নির্মলেন্দু গুণের কবিতা-‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতা আবৃত্তি করেন। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Reneta

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবেদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মাহবুব উদ্দিন বীরবিক্রম, প্রজন্ম ৭১এর সভাপতি শাহীন রেজা নূর, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ই মার্চের ভাষণতোফায়েল আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশিয়ান সম্মেলনের খসড়া বিবৃতিতে বাদ পড়েছে রোহিঙ্গা ইস্যু

পরবর্তী

কে কাকে ক্ষমা করে?

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কে কাকে ক্ষমা করে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অং সান সু চি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমঝোতার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT