তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাইলফলক থেকে ৮ রান দূরে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।২০০৬ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা মুশফিকের ৬ হাজার রান ছুঁতে লাগল ২১৫ ম্যাচ।
৮৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলের ইনিংসের হাল ধরেছেন এ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ২৭ রানে। দলীয় একশর দিকে ছুটছে বাংলাদেশ।







