অপরাধ

৬ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

ইয়াবাসহ আটক

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৯৮ হাজার ৯০৬ পিস ইয়াবাসহ মোহাম্মদ রফিক নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর রাতে জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

আটককৃত মোহাম্মদ রফিক মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার সুদারপাড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পারি টেকনাফের আলুগোল্লা স্লুইচ গেট বরাবর এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসবে।

‘এমন খবর জানতে পেরে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদীর পার্শ্ববর্তী কেওড়া বাগানে তল্লাশী অভিযান চালায়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাচারকারী ইয়াবা পাচারের চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে এবং বস্তাভর্তি প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।’

নিষিদ্ধ ঘোষিত মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখা এবং অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুইটি মামলা দায়ের করে আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়:ইয়াবাসহ আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…