চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর থেকে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
এসময় নগদ ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা ও ট্রলারটি জব্দ করা হয়।
আজ (সোমবার) ভোরে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়া দ্বীপের অদূরবর্তী সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।  তবে আটক হওয়া মিয়ানমারের ৩ নাগরিকের নাম জানা সম্ভব হয়নি।
লে. কমান্ডার আমিরুল বলেন, সোমবার ভোরে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে কোস্টগার্ডের টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল অবস্থান নেয়।  এক পর্যায়ে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণ সাগরে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেয়।  এতে ট্রলারে থাকা লোকজন দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা ধাওয়া দিয়ে জব্দ করতে সক্ষম হয়।
“পরে ট্রলারে থাকা মিয়ানমারের ৩ নাগরিককে আটক করা হয়। ট্রলারটি তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ও মিয়ানমারের নগদ ৯ লাখ ৫১ হাজার কিয়াট”।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে কোস্টগার্ডের এ স্টেশন ইনচার্জ বলেন, ” আটককৃতরা মিয়ানমার নাগরিক। তারা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবাপাচারে জড়িত”।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাইয়াবাসহ আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT