আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ডিজিটালি শুভেচ্ছা জানানোর এক সমাধান এনেছে আইটি সেবাখাত প্রতিষ্ঠান ফিফোটেক। এই সমাধানে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের প্রার্থীদের ডিজিটাল ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারবেন। আর বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসা এই সমাধানে শুভেচ্ছা ব্যানার তৈরি করা যাবে ৫ সেকেন্ডেরও কম সময়ে।






