চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
শিক্ষা
A A

আজ ১২ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার ৫২তম বছরে পদার্পণ করলো শিক্ষা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

পরবর্তীতে উপ-উপাচার্যবৃন্দ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং অধ্যাপক মো. নূরুল আলম জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৭০ সালের ২০ আগস্ট তত্কালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামকরণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

১৯৭১ সালের ১২ জানুয়ারি ১৫০জন ছাত্র এবং চারটি মাত্র বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়।

২০০১ সাল থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Reneta

তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ফারজানা ইসলামপ্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT