৫১তে পা রাখলেন মাধুরী

বলিউডের ‘ড্যান্স কুইন’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সাড়া জাগানো এ নায়িকার হাসিতে মুগ্ধ হননি, এমন মানুষ খুব কম আছে। দুই দশকেরও বেশি সময় ধরে পর্দা কাপাচ্ছেন এ নায়িকার আজ তার ৫১তম জন্মদিন।
দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তার মনকাড়া হাসি আর লাস্যময়ী উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের।
তাকে বলা হয় বলিউডের সবচেয়ে ট্যালেন্টেড ড্যান্সার। অনেক আইকনিক ড্যান্স নাম্বার আছে তার। এছাড়াও তার ফিল্মোগ্রাফিও অনেক দীর্ঘ।
১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন মাধুরী। এরপর থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে যান দর্শকদের।
পারিবারিক কারণে মাঝে দু’তিন বছরের বিরতি দিলেও মোটামুটি নিয়মিতই তিনি ছবি করে যাচ্ছেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুলাব গ্যাং’ (২০১৪)। আর মুক্তিপ্রত্যাশী ছবির তালিকায় আছে ‘বাকেট লিস্ট’, ‘টোটাল ধামাল’ আর ‘কলঙ্ক’।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



