চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ ওভারের ম্যাচে ২০ রানে অলআউট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুর প্রমিলাকে ২০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জেতে আবাহনী। সেলফিতে জাহানারা আলমের দলের একাংশ।

মিরপুর প্রমিলাকে ২০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জেতে আবাহনী। সেলফিতে জাহানারা আলমের দলের একাংশ।

বিকেএসপির কাছে আগের ম্যাচে হার হয়ত তাতিয়ে দিয়েছিল আবাহনী খেলোয়াড়দের। কমশক্তির দল মিরপুর প্রমিলা ক্রিকেট ক্লাবকে সামনে পেয়ে রীতিমতো উইকেট শিকারের উৎসব করল জাহানারা আলমের দল। প্রতিপক্ষকে ২০ রানে গুঁড়িয়ে আকাশী-নীল শিবির ম্যাচ জিতেছে ১০ উইকেটে।

বিকেএসপির এক নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামা মিরপুরে ক্লাবটি ৬ রানে প্রথম উইকেট হারায়। দলীয় ৭ রানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় তারা। ওভারে তিন উইকেট নেন শানু আক্তার।

অনূর্ধ্ব-১৯ দলের এ বাঁহাতি স্পিনার পরে আরও দুটি উইকেট নেন। ৬.৪ ওভারে তিন মেডেনসহ ৬ রানে ৫ উইকেট নেন এ বোলার। জাহানারা দুটি ও ফাহিমা খাতুন নেন একটি উইকেট।

শানু আক্তার-অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট

 

স্কোর দুই অঙ্ক ছোঁয়ার আগে শুরুর পাঁচ ব্যাটারকে হারানোর পরও প্রতিরোধ গড়তে পারেনি দলটি। সর্বোচ্চ ৫ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। মি. এক্সট্রা থেকে আসে ৫ রান। মিরপুর প্রমিলা ১৯.৪ ওভার ব্যাট করে গুটিয়ে যায় কুড়ি রানে।

৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় আবাহনী। ইসমা তানজিম ৮ ও ভারতীয় ব্যাটার সুসমা দেবী ১১ রানে অপরাজিত থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীজাহানারা আলমবিকেএসপিমেয়েদের ডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT