৫০০ মিলিয়ন ছাড়ালো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র আয়

দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের মুহূর্তে একজন ব্যক্তি ঝুঁকি নিয়ে অন্য গাড়ির সঙ্গে যোগাযোগ করছে, দ্রুতগতির পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ পুরো বিশ্বে আয় করেছে ৫০০.৩০ মিলিয়ন ডলার। করোনা মহামারী শুরু হওয়ার পর এইটাই কোনো ছবির সর্বোচ্চ আয়। শুধু আমেরিকাতে ছবির আয় হয়েছে ১২৫.৯০ মিলিয়ন ডলার।
মার্ভেল স্টুডিওর ‘ব্যাক উইডো’ মুক্তি পাওয়ার পর অবশ্য দর্শক কিছুটা কমেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এর। ‘ব্যাক উইডো’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ৯০ মিলিয়ন ডলার।
হলিউডের অ্যাকশনধর্মী সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিরিজ বলা হয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-কে। অ্যাকশনধর্মী এ হলিউড ছবির নবম কিস্তি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে ছবির মুক্তি।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মূল চরিত্রের নাম টরেটো। চরিত্রটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও আছেন ডোয়াইন জনসন রক, জেসন স্ট্যাথাম, মাইকেল রদ্রিগোয়েস, টাইরেস গিবসন, নাথালি ইমানুয়্যেলসহ অনেকে।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ পরিচালনা করেছেন জাস্টিন লিন, আর গল্প লিখেছেন ড্যান ক্যাসেই। আমেরিকায় ২৫ জুন মুক্তি পাবে এই ছবি।






