অন্যান্য

স্বাধীনতার ৫০ বছরে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

চ্যানেল আই অনলাইন এর বিজ্ঞাপন যেখানে বিমান ও এয়ার টিকেটের ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর বিজ্ঞাপন যেখানে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বিশেষ অফার ও ফ্রি রিটার্ন এয়ার টিকিটের প্রচার করা হচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাজের অনগ্রসর ৫০ জনকে বিনামূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ করে দেবে অনলাইন টিকিট এজেন্সি ২৪ টিকিট ডটকম (https://24tkt.com/)।

‘৫০ বছরে স্বাধীনতা, ৫০ জনের আকাশ দেখা’ স্লোগানে এই আয়োজনে নির্বাচিত সবাইকে ডোমেস্টিক রিটার্ন এয়ার টিকিট দেয়া হবে। যারা আকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই আকাশপথে ভ্রমণ করেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুযোগ দেয়া হবে।

২৬ মার্চ (শুক্রবার) স্বাধীনতা দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ টিকিট ডটকম সারাদেশে ভলান্টিয়ার টিমের মাধ্যমে সমাজের অনগ্রসর ৫০ জনকে খুঁজে বের করবে। দেশের কয়েকজন সেলিব্রেটি সরাসরি ভিন্নধর্মী এই উদ্যোগের সঙ্গে থাকবেন। যারা আকাশ পথে ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই প্লেনে ওঠেননি, সমাজে অন্যদের থেকে আলাদা বা সমাজে বিশেষ অবদান রেখে চলেছেন তাদের এ ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে। এছাড়া যে কেউ চাইলে এই আয়োজনে কাউকে সম্পৃক্ত করতে নাম প্রস্তাব করতে পারবেন। এজন্য ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ নিজের টাইমলাইনে #২৪টিকিট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারবেন। অথবা ২৪ টিকিটের ভেরিফাইড ফেসবুক https://www.facebook.com/24tkt পেজের ইনবক্সে বা info@24tkt.com এই ঠিকানায় মেইল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে পারবেন।

এ আয়োজন সম্পর্কে ২৪ টিকিটের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা ৫০ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও নানান ক্ষেত্রে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। অর্থনৈতিক সংকটে স্বপ্ন দেখতে বা ইচ্ছে পূরণ করার সাহস হয় না আমাদের। সমাজের যেসব অনগ্রসর মানুষ আকাশপথে ভ্রমণ করার স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন পূরণ করতে আমরা ভিন্নধর্মী এই আয়োজন করেছি। প্রথমবার এই আয়োজন ডোমেস্টিক হলেও আগামীতে ইচ্ছে পূরণ করতে বিনামূল্যে আন্তর্জাতিক ফ্লাইট দেয়ার চিন্তা রয়েছে।

বিষয়:এয়ার টিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…