বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের আসার স্রোত অব্যাহত রয়েছে। অনুপ্রবেশের অপেক্ষায় জিরো লাইনে থাকা রোহিঙ্গারা মানবেতর জীবন কাটাচ্ছেন। বিজিবি’র কড়া নজরদারির মধ্যেও অনেকেই বাংলাদেশে ঢুকে পড়ছে। তবে ৫শ’ ২৫ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলছে নারকীয় তান্ডব। একের পর এক গ্রাম জালিয়ে দেয়ার পাশাপাশি চলছে গণহত্যা। সে দেশের আইন শৃঙখলা বাহিনীর অস্ত্রের মুখে দাঁড়িয়ে অনেক রোহিঙ্গারা নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন। আর প্রতিবাদ করলেই বরণ করতে হচ্ছে ভয়াবহ মৃত্যু।
মুহুর্মুহু গুলির শব্দ ভেসে আসছে এ পাড়ে। সীমান্তে উড়ছে মিয়ানমারের হেলিকপ্টার। হত্যা আর নির্যাতন থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে কক্সবাজার সীমান্তে জড়ো হচ্ছেন হাজারো রোহিঙ্গা। খাবারের অভাবে খোলা আকাশের নীচে মানবেতন জীবন কাটছে তাদের। বিশেষ করে বৃদ্ধ আর শিশুরা রয়েছে সীমাহীন কষ্টে। এরপরও বিজিবি’র কড়া নজরদারির মধ্যে অনেক রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে। কিভাবে পানিতে ডুবিয়ে কিংবা গুলি করে মারা হচ্ছে রোহিঙ্গাদের জানালেন অনেকে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের পুলিশ চৌকিতে নির্যাতিত রোহিঙ্গাদের হামলার পর অশান্ত হয়ে উঠে রাখাইন রাজ্য। হামলায় ৮৯জন নিহত হয়। এরপরই বালাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের।
বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের তথ্য ও ভিডিওচিত্রে মৌসুমী রিপোর্টে:










