চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ শিক্ষার্থী নিহত: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণে রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
বিজিবি

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও ঢাকায় ৪ শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামি চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান, পুলিশের মহাপরিদশর্ক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারসহ ১৪জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

Banglabid

আজ আদেশে আদালত আগামি ১৫ দিনের মধ্যে নিহত চারজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

এর আগে গত ২২ জানুয়ারি চট্টগ্রামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী ও ১৬ জানুয়ারী এক কলেজ শিক্ষার্থী। এবং গত ২৮ জানুয়ারী ঢাকার কেরানীগঞ্জে সহোদর দুই শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হন। এসব ঘটনা নিয়ে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষ থেকে রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামি ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

Reneta

গত ১৬ জানুয়ারি কলেজে যাওয়ার সময় কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ হারান চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোমা বড়ুয়া (১৮)। সোমা বড়ুয়া চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়া পাড়ার রূপায়ন বড়ুয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

গত ২২ জানুয়ারি বাসা থেকে বের হয়ে টেম্পো করে স্কুলে যাচ্ছিল কাজী মাহমুদুর রহমান (১৪)। কিন্তু পথে টেম্পোর সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় মাহমুদুর ও অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মাহমুদুরের মৃত্যু হয়। সে চট্টগ্রামের সরকারি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

গত ২৮ জানুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর মোল্লার পুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই-বোন নিহত হন। তারা হলো- হাসনাবাদ কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন (১৩) ও তার ছোট ভাই একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আফসার উদ্দিন (১০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

পরবর্তী

সংসদ নির্বাচনের পর সিটি নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালনে সিইসি’র নির্দেশ

পরবর্তী

সংসদ নির্বাচনের পর সিটি নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালনে সিইসি'র নির্দেশ

ডাকসু নির্বাচনের তফসিল যেকোনো সময়

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT