চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বলে ৪ উইকেটে মালিঙ্গা-রশিদের পাশে ক্যামফের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে এক ওভারে পরপর ৪ বলে ৪ উইকেট। ডাবল হ্যাটট্রিক। দারুণ এ কীর্তির কথা উঠলে লাসিথ মালিঙ্গা ও রশিদ খানের গল্পটাই কেবল সামনে আসত। এবার একজন সঙ্গী জুটল শ্রীলঙ্কার সাবেক পেসার ও আফগানিস্তান লেগ স্পিনারের ছোট্ট এলিট ক্লাবে। আরেকজন পেসার তাদের কীর্তির পাশে নাম লিখিয়ে ফেলেছেন। তিনি আয়ারল্যান্ডের কার্টিস ক্যামফের।

আইরিশদের ২২ বর্ষী মিডিয়াম পেসার ক্যামফের নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ৪ বলে ৪ উইকেট তুলে নিয়ে বসেছেন মালিঙ্গা ও রশিদের পাশে। প্রথম আইরিশম্যান হিসেবে হ্যাটট্রিকের কীর্তি ডাবল হ্যাটট্রিকে টেনে নিয়েছেন তিনি।

সোমবার বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করছে ডাচরা। খুব একটা সুবিধা করতে পারছিল না তারা। এর মাঝেই ক্যামফেরের তোপে লণ্ডভণ্ড হয়ে পড়ে তাদের ব্যাটিংশক্তি।

আবু ধাবিতে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করেছিলেন ক্যামফের। দ্বিতীয় ওভার যখন করতে এলেন, প্রথম বলে ওয়াইডে খরচ করলেন ১ রান। পরের বলটা করলেন ডট। ইনিংসের দশম ওভার চলছিল সেটি। দ্বিতীয় বলে কলিন একেরম্যানকে উইকেটের পেছনে নিল রকের ক্যাচ বানিয়ে শিকারের শুরু করেন ক্যামফের।

ওভারের তৃতীয় বলে আবারও উইকেট। অভিজ্ঞ ডাচম্যান রায়ান টেন ডয়েসকাটকে গোল্ডেন ডাকে ফেরালেন এলবিডব্লিউ করে। চতুর্থ বলে স্কট এডওয়ার্ডকে এলবিডব্লিউ করে পূর্ণ করেন হ্যাটট্রিক। কীর্তি ছোঁয়ার আগে খানিকটা নাটক হয়। আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হন তাকে সিদ্ধান্ত পরিবর্তন করাতে।

হ্যাটট্রিকের আনন্দের রেশ আরও দীর্ঘ হয় ক্যামফের যখন পঞ্চম বলেও উইকেটের দেখা পান। রোয়েলফ ভ্যান ডার মারওয়ে অফস্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে ৪ বলে ৪ উইকেটের স্বাদ পাইয়ে দেন ক্যামফেরকে।

Reneta

শেষপর্যন্ত ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন ক্যামফের।

ওভারে টানা ৪ বলে ৪ উইকেটের প্রথম কীর্তিটি ছিল রশিদ খানের। দ্বিতীয়টি মালিঙ্গার। রশিদ ২০১৯ সালে করেছিলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে। সেদিন ২৭ রানে ৫ উইকেট নিয়ে কোটা শেষ করেছিলেন আফগান লেগি। মালিঙ্গা একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি স্পর্শ করেন, সেদিন ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন লঙ্কান সাবেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০মালিঙ্গারশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শিকারী’র পর একটানা শুটিংয়ে শাকিব

পরবর্তী

উজান বই আলোচনায় বিজয়ীদের নাম ঘোষণা

পরবর্তী
বই

উজান বই আলোচনায় বিজয়ীদের নাম ঘোষণা

অক্টোবর নয়, নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT