ক্রিকেট

৪ বলে মাশরাফীর ৩ উইকেট

ক্রিকেট খেলায় বোলার বল ছুঁড়ছেন, ব্যাটসম্যান প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে একজন বোলার বল ছুঁড়ছেন, ব্যাটসম্যান প্রস্তুত হয়ে থাকছেন, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একের পর এক উইকেট তুলেও নেই বিন্দুমাত্র উদযাপন। ব্যাটার ক্যাচ তুলে আউট হচ্ছেন, আর মাশরাফী বিন মোর্ত্তজা ফিরে যাচ্ছেন নিজের বোলিং মার্কে। ৪ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে খেলাঘরকে ১৯৮ রানে থামিয়ে দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জ পেসার।

মিরপুরে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অল্পের জন্য হ্যাটট্রিক করতে পারেননি মাশরাফী। ৪৮তম ওভারে বোলিংয়ে এসে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট নেন তিনি।

৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে খেলাঘরের রান ছিল ১৯৮। মাশরাফীর দারুণ বোলিংয়ে আর কোনো রান যোগ না করেই অলআউট হয় দলটি।

সর্বোচ্চ ৫৯ রান করেন অমিত মজুমদার। মাশরাফী ৮ ওভারে ৩৮ রানে নেন ৪ উইকেট। চিরাগ জনি নেন ৩ উইকেট।

বিষয়:ডিপিএল-২০২২মাশরাফী বিন মোর্ত্তজালিজেন্ডস অব রূপগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…