অভিনয়জীবনের ৪৮ বছর পূর্ণ করেছেন অমিতাভ বচ্চন। এ ব্যাপারে তিনি ব্লগে লিখেছেন, ১৯৬৯ সাল থেকে শুরু করে এখনো ১৫ ফেব্রুয়ারি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখেই আমি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র জগতে প্রবেশ করি।আমার প্রথম ছবি ‘সাত হিন্দুস্থানি’তে ওইদিন সাইন করেছিলাম।
দিনটিকে স্মরণ করে অমিতাভ বচ্চন তার প্রথম ছবির সেটের কিছু সাদাকালো ছবি শেয়ার করেন।যার একটি ছিল তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আই কে গুজরালের সাথে (পরে ভারতের প্রধানমন্ত্রী)। ‘সাত হিন্দুস্থানি’ ছবিতে বচ্চনকে দেখা যায়, গোয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত এক কবির চরিত্রে। ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।আর তাকে তারকা খ্যাঁতি এনে দেয় ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘জঞ্জির’ এবং ‘দিওয়ার’ ছবি দুটি।

বলিউডের এই সুপারস্টার দিনটিকে স্মরণ করে আরও লিখেছেন, পরে এই তারিখে আমার আরও তিনটি ছবি মুক্তি পায়। সেগুলো হলো ‘বন্ধে হাত’, ‘অগ্নিপথ’ এবং ‘একলভ্য’।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে, তার বহুল প্রশংসিত ছবি ‘পিংক’-এ। এখন তিনি কাজ করছেন রাম গোপাল ভর্মার ‘সরকার ৩’ ছবিতে।








