চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪শ’ কি.মি. দূর থেকে মোবাইল ফোনে মোবাইল কোর্টের রায়

পরিমল মজুমদার পরিমল মজুমদার
৩:২৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
মতামত
A A

কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী অফিসার তার কর্মস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোবাইল ফোনে ৩ মাদকসেবীকে দণ্ড দিয়েছেন। বিচারকাজে বিচারক অনুপস্থিত থেকে তাৎক্ষণিক কোনো দণ্ড দিতে পারেন কিনা সেই এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৭ অক্টোবর শুক্রবার তিনি ঢাকায় থেকে থানায় আটক তিন মাদকসেবীর বিরুদ্ধে ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তালুকদার বলেন, ওসি তাকে মোবাইল ফোনে জানান যে, তিনজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে বিচার করা দরকার। কিন্তু তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন। অভিযুক্ত মাদকসেবীরা তাদের অপরাধ স্বীকার করেছে – এমন তথ্য জানানোর পরই তাদের প্রত্যেককে দু’হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বলে জানান তিনি। এভাবে রায় দেওয়াকে তিনি আইন বহির্ভূত মনে করেন না বলেও জানিয়েছেন।

তবে, আদালত এক জায়গায় আর বিচারক অন্য জায়গায় থেকে মোবাইল ফোনে রায় ঘোষণার ঘটনাকে নজিরবিহীন বলে জানিয়েছেন কুড়িগ্রামের সরকারি কৌশুলী আব্রাহাম লিংকন। কারও এরকম আইনি এখতিয়ার নেই বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে বিচারককে সশরীরে হাজির থাকতে হবে। তার উপস্থিতিতে আসামী অভিযোগ স্বীকার করে নিলে বিচারক এ বিষয়ে আইন অনুযায়ী রায় দেবেন। এক্ষেত্রে তিনি তা মানেননি।

রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। রায় দেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপস্থিত ছিলেন না। তবে মোবাইল ফোনে তিনি সব কার্যক্রম পরিচালনা করেছেন এবং ছুটি শেষে রোববার তিনি ওই আদেশে সইও করেন।

Reneta

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাদক সেবনের দায়ে উপজেলার মাদারটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তিন যুবককে আটক করে পুলিশ। তারা হলো – উপজেলার গোলাবাড়ী গ্রামের সোহরাওয়ার্দী মন্ডলের ছেলে রাফিউল ইসলাম সোহাগ, সায়দাবাদ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম পারভেজ ও মির্জাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সজীব মিয়া।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ আদালতমোবাইল কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজান নিয়ে ফারুকীর ‘হলি বেকারী’

পরবর্তী

রাজধানীতে ফিল্মি কায়দায় চিকিৎসক অপহরণ

পরবর্তী

রাজধানীতে ফিল্মি কায়দায় চিকিৎসক অপহরণ

‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT