অন্যান্য

‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

বর্তমানে পৃথিবীর আকাশচুম্বী অট্টালিকা বলতে গেলে দুবাইয়ের বুর্জ খলিফার নামটাই আগে আসবে। কেননা এই উচ্চতম ভবনটি দুই হাজার ৭১৭ ফুট উঁচু, কিন্তু এবার বুর্জ খলিফাকে হার মানতে হচ্ছে ১০০ মিটারের বেশি উঁচু ‘দ্যা টাওয়ার’ নামক গগনচুম্বী ভবনের কাছে।

গত ১০ অক্টোবর থেকে দুবাইয়ের ক্রিক হারবারে শুরু হয়েছে গগনচুম্বী ‘দ্যা টাওয়ার’ নির্মাণের কাজ।

উপসাগরীয় আমিরাত শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম দুবাই ক্রিক হারবারো ‘দ্যা টাওয়ার’ এর যুগান্তকারী হিসাবে ভিত্তি স্থাপন করেছেন।

দুবাইয়ের ক্রিক হারবারের মধ্যমনি হয়ে দাঁড়িয়ে থাকবে ভবনটি। এখানে থাকবে হোটেল, বাড়ি, শপিং মল এবং রেস্টুরেন্ট। জাঁকজমকপূর্ণ ব্যালকনি থাকবে ভবনটিতে।‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

এ টাওয়ারের পর্যবেক্ষণ অংশটিকে বলা হচ্ছে ‘দ্য পিনাকল রুম’। যেখান থেকে উপকূলীয় শহরের ৩৬০ ডিগ্রী মতামত প্রদান করা যাবে।

আর নতুন ‘দ্য টাওয়ার’ ক্রিক হারবারের আকাঙ্ক্ষিত বসতবাড়ি বা অবসর কাটানোর স্থান হয়ে টিকে থাকবে। আধুনিকতা ও বিলাসিতার কোনো কমতি থাকবে না ভবনে।‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বানানোর উদ্যেগ নিয়েছে দুবাই সরকারের একটি প্রতিষ্ঠান এমার প্রপার্টিজ। বিশ্বের গগণচুম্বী এ অট্টালিকায় খরচ পড়বে ৯০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি প্রায় ৭ হাজার ৮৬৩ কোটি ৭৮ লাখ টাকা। ভবনটির নকশা করেছেন স্পেনীয় সুইস স্থপতি সান্টিয়াগো ক্যালট্রাভা ভ্যাল। ‘দ্যা টাওয়ার’ উচ্চতায় ছাড়িয়ে যাবে ‘বুর্জ খলিফা’

এমার প্রপার্টিজের চেয়ারম্যান মুহাম্মদ আলাবার জানিয়েছেন ২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ট্রেড ফেয়ারে উদ্বোধন করা হবে  গগণচুম্বী অট্টালিকা দ্যা টাওয়ারের।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…