চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ফিল্মি কায়দায় চিকিৎসক অপহরণ

শাকের আদনান শাকের আদনান
৩:৫১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীতে দিনে-দুপুরে বেসরকারি এক চিকিৎসককে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে দুর্বৃত্তরা। কোস্টগার্ডের এক কর্মকর্তা ওই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে ওই চিকিৎসকের পরিবার। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও তার কোনো খোঁজ বা অপহরণকারীদের সনাক্ত করতে পারেনি আইন-শৃংখলাবাহিনী।

মিরপুরের পল্লবীতে ইসলামি ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরী। ২৯ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের বিপরীত পাশের গলিতে এক সহকর্মীর সঙ্গে চা খেতে গিয়েছিলেন রিয়াদ।

সিসি টিভি ক্যামেরায় দেখা যায়, মোটরসাইকেলে প্রথমে একজন এসে প্রধান সড়কে অবস্থান নিয়ে ঘটনাস্থল রেকি করে। একটু পরেই সেখানে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আসে। মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে রিয়াদকে জোর করে তুলে নিয়ে যায়।

Banglabid

পরিবার বলছে, চিকিৎসা বিষয়ে একটি কোর্স করতে গিয়ে ডাক্তার লুনা আনিকার সঙ্গে পরিচয় ও সখ্যতা গড়ে উঠেছিলো রিয়াদের। এর জের ধরে লুনা আনিকার সাবেক স্বামী কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ফরহাদ সরকার রিয়াদকে অপহরণ করে বলে সন্দেহ পরিবারের।

এ ঘটনায় ফরহাদসহ ৪জনকে আসামী করে পল্লবী থানা ও সিএমএম আদালতে অপহরণ মামলা হয়েছে। এর আগে ফরহাদ বিভিন্ন সময় হত্যার হুমকি দিলে গত ২৫ জুলাই পল্লবী থানায় জিডিও করেছিলেন ডাক্তার রিয়াদ।

রিয়াদের ছোট ভাই বলেন, ফরহাদ সরকার বারবার আমার ভাইয়ের জীবননাশের হুমকি দিয়েছে। রিয়াদের মা বলেন, এভাবে আমার ছেলেকে লুকিয়ে রাখা, আমাদেরকে কষ্ট দেওয়ার কি কারণ। আমার ছেলে জীবনে এমন কোনো কাজ করে নাই যে, তাকে এভাবে কষ্ট দিতে হবে। তাই আমার দাবি রিয়াদকে আমার কাছে ফিরিয়ে দেয়া হয়। একসঙ্গে রিয়াদের বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, রিয়াদকে আপনারা উদ্ধার করে দিন।

Reneta

তবে ঘটনা অস্বীকার করেছে ফরহাদ সরকার। অবশ্য ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাদন ফকির। তিনি বলেন, শিগগিরই ঘটনার রহস্য উদঘাটিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT