চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ সিটি নির্বাচনে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
রাজনীতি
A A

আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থীর পক্ষে কাজ করতে সম্মত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকেরা। এছাড়া জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরণের সমস্যা নেই বলেও জানান তারা।

বুধবার জোটের বৈঠক শেষে ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ কথা জানান। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের ওই বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে জোটের নেতারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ় অবস্থানের সঙ্গে একমত হয়েছেন। খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন জোটের নেতারা। এ ছাড়া খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার যে ছলচাতুরি করছে, তার প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

তিনি আরও বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মনে করে ২০ দলীয় জোট। দুই সিটির নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিন সিটিতে ২০ দল একক প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে আলাদা কোনো প্রার্থী থাকবে না। এটা নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো টানাপোড়েন নেই বলেও তিনি জানান।

৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন, জাগপা সভাপতি রেহানা প্রধান, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

এছাড়া জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান, লেবার পার্টির একাংশের মহাসচিব, বিএমএল, পিপলস লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামিক পার্টির নেতারা বৈঠকে উপস্থিত।

ট্যাগ: ২০ দলীয় জোটবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতাব্দীর সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

পরবর্তী

যে কৌশলে বাজিমাত করছেন টিটে

পরবর্তী

যে কৌশলে বাজিমাত করছেন টিটে

শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগে পদ প্রত্যাশীদের দীর্ঘ সাক্ষাত

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT